ঢাকাTuesday , 1 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার মেসিকে কামড়ালেন সুয়ারেজ!

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : কামড়াতে বেশ ভালোবাসেন তিনি। খাবার-দাবারতো বটেই, মাঝে মধ্যে ফুটবল মাঠেও চলে তার দাঁতের কারিকুরি। সর্বশেষ ব্রাজিল বিশ্বকাপে দেখা গিয়েছিল তার কামড়কাণ্ড। যেখানে ইতালীয় ডিফেন্ডার জর্জিয় কিয়েলিনিকে কামড়েছিলেন তিনি। যার জন্য বড় শাস্তিই ইতোমধ্যে ভোগ করেছেন লুইস সুয়ারেজ। এরপর বার্সেলোনার আসার পর বেশ ঘটা করেই এই উরুগুয়েন ফরোয়ার্ড ঘোষণা দেন, ‘আর কামড়াবো না’।
কিন্তু সেই কথা কি তিনি রাখতে পারছেন। আর একটু হলেতো তিনি মেসির বুকেই দাঁত বসিয়ে দিতেন। কি বাঁচা বেঁচেই না গেছেন আর্জেন্টাইন সুপারস্টার! যদিও তা নিছক কৌতুক করেই।
ঘটনাটি ঘটেছে উয়েফার বর্ষসেরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে।  যেখানে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াও ওই অনুষ্ঠানে পুরস্কারের দাবিদার ছিলেন সুয়ারেজও। সেখানে উয়েফা বর্ষসেরা হিসাবে মেসির নাম ঘোষণা দিতেই ঘটনাটি ঘটতে যাচ্ছিল।
মুখ হা করে মেসির দিকে কামড় দেয়ার ভঙ্গিতে এগিয়ে আসেন সুয়ারেজ।  হাসতে হাসতে একটু পিছিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন লিওনেল মেসি। প্রথম দিকে এমন দৃশ্যে সবাই ভড়কে গিয়েছিল। তবে পরে বোঝা যায়, বিষয়টি মজা করেই করেছেন সুয়ারেজ।
কামড় ও বর্ণবাদী আচরণের কারণে সুয়ারেজ বেশ আলোচিত। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ডিফেন্ডার ইভানোভিচকে হাতে কামড় দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন বেশকটি ম্যাচ। ম্যানইউর ফরাসি ডিফেন্ডার প্যাট্রিক এভরাকে নিগ্রো বলেও পেয়েছিলেন শাস্তি। তবে ক্যারিয়ারের বড় শাস্তিটা তিনি পেয়েছেন ব্রাজিল বিশ্বকাপে কিয়েলিনির কাঁধে কামড় দিয়ে।