ঢাকাTuesday , 1 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

Link Copied!

national-universityনিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
এ পরীক্ষায় ২৯টি বিষয়ে সারাদেশে ৪১৭টি কলেজের ২ লাখ ২৫ হাজার ৭ জন পরীক্ষার্থী মোট ১৭১টি কেন্দ্রে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, বিগত ৩০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফল মঙ্গলবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং  www.nubd.info তে জানা যাবে। এছাড়া যেকোনো মোবাইল থেকে Message অপশনে গিয়ে nu<space>hp2<space> Roll লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করেও ফলাফল জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিশ্ববিদ্যালয় ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ মাসের মধ্যেই এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো।
ক্র্যাশ প্রোগ্রাম অনুযায়ী ইতোমধ্যে ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ, ২০১৩ সালের অনার্স ৩য় বর্ষ, ২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষ এবং ২০১৩ সালের ডিগ্রি পাস পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব ও ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা চলছে। এসব পরীক্ষার ফলাফলও যথাসময়ে প্রকাশ করা হবে।