ঢাকাTuesday , 1 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞার মুখে ইশান্ত-থিরিমান্নে!

Link Copied!

srilankaস্পোর্টস ডেস্ক : ভারতীয় পেসার ইশান্ত শর্মা ও তিন লংকান তারকা ধামিকা প্রসাদ, দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নে মেজাজ হারিয়ে রাগান্বিত আচরণ করে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার দায়ে অভিযুক্ত হয়েছেন। ফলে জরিমানার মুখে পড়ছেন যাচ্ছেন এই চার ক্রিকেটার। এদের মধ্যে ইশান্ত শর্মা ও লাহিরু থিরিমান্নে চলতি সিরিজে দ্বিতীয়বারের মতো অভিযুক্ত হওয়ায় এই দুজন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
মঙ্গলবার আইসিসি এক টুইটবার্তায় এটি নিশ্চিত করেছে। তবে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার দায়ে কী ধরনের শাস্তি হবে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য চলতি টেস্ট শেষেই জানানো হলে বলে আইসিসি টুইটবার্তায় জানায়।
ভারত ও শ্রীলংকার মধ্যকার চলমান টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ভারতীয় পেসার ইশান্ত শর্মা ও লংকান পেসার ধামিকা প্রসাদ। সোমবার শেষ সেশনে ব্যাট করছিলেন ইশান্ত শর্মা। তাকে লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি বাউন্সার দেন ধামিকা প্রসাদ। এতে করে মেজাজ হারিয়ে বসেন ইশান্ত শর্মা। হেলমেটে হাত দেখিয়ে শর্মা যেন প্রসাদকে বলছেন পারলে আমার মাথায় আঘাত হানো।
এসময় প্রসাদও রাগান্বিত হয়ে যান। এই ঘটনায় স্লিপে দাঁড়ানো দিনেশ চান্দিমাল ইশান্ত শর্মার দিকে এগিয়ে আসেন। ইশান্ত শর্মার ঘাড়ে মাথা ঠেকিয়ে কী যেন বলেন। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্যপ্ত হয়ে উঠে। পরে দুই অনফিল্ড আম্পায়ার রড টাকার ও নাইজেল লং সবাইকে শান্ত করেন।
এখানেই ঘটনার শেষ নয়। ভারতের ইনিংস শেষে ইশান্ত শর্মা যখন ড্রেসিং রুমের দিকে ফিরে যাচ্ছিলেন তখন পেছন থেকে দ্রুত ইশান্তকে অনুসরণ করেন ধামিকা প্রসাদ। এসময় ইশান্ত শর্মা ও শ্রীলংকার বেশ কয়েকজন খেলোয়াড়ের মধ্যে উত্যপ্ত বাক্য-বিনিময় ঘটে।
এই ঘটনার রেশ শ্রীলংকার দ্বিতীয় ইনিংসেও অব্যাহত থাকে। সোমবার টেস্টের চতুর্থ দিনের শেষ ঘণ্টায় উপুল থারাঙ্গা ও চান্দিমালকে আউট করে বেশ বাজে অঙ্গভঙ্গি করেন, যেটি আইসিসির কোড অব কন্ডাক্টের সম্পূর্ণ বিরোধী।
তবে চান্দিমাল ও ধামিকা প্রসাদের সঙ্গে কেন লাহিরু থিরিমান্নেকে অভিযুক্ত করা হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়।
এর আগে দ্বিতীয় টেস্টে লাহিরু থিরিমান্নে ও দিনেশ চান্দিমালকে আউট করে সাজঘরের পথ দেখানোর ইশান্ত শর্মাকে ম্যাচ ফি’র ৬৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই ঘটনায় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অনাস্থা প্রকাশ করায় থিরিমান্নেকেও জরিমানার মুখে পড়তে হয়। থিরিমান্নকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা হয়।
এদিকে একই সিরিজে দু’দুবার আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন ইশান্ত শর্মা ও লাহিরু থিরিমান্নে। দ্বিতীয়বার এই দুজন যে অভিযুক্ত হয়েছেন সেই অভিযোগ প্রমাণিত হলে তাদের বিপক্ষে নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসতে পারে।