বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানী মুখার্জি মা হচ্ছেন- এ খবর অনকে আগেই প্রকাশ হয়েছে। এবার নুতুন খবর হলো, আগামী বছরের প্রথম মাসেই অর্থাৎ জানুয়ারিতে মা হতে চলেছেন এ অভিনেত্রী।
বর্তমানে রানী মুখার্জি স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে লন্ডনে রয়েছেন। তবে নিজের প্রথম সন্তানকে দেশেই জন্ম দিতে চান তিনি। তাই খুব শিগগিরই রানী দেশে ফিরবেন।
মুম্বাই মিররে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইতেই প্রথম সন্তানের জন্ম দেবেন নারী মুখার্জি। রানীর ভাবি টেলিভিশন অভিনেত্রী জ্যোতি মুখার্জি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জ্যোতি মুখার্জি বলেন, ‘হ্যাঁ রানী সন্তানসম্ভবা। আগামী জানুয়ারিতেই তিনি মুম্বাইয়ে প্রথম সন্তানের জন্ম দেবেন।’
যদিও রানী কিংবা স্বামী আদিত্য চোপড়া এ ব্যাপারে এখনো কিছু জানাননি। অবশ্য তাদের বিয়ের খবরটা যেভাবে চেপে গেছেন, সন্তানের বিষয়ে মিডিয়ায় কথা বলবেন বলে মনে হয় না।

