ঢাকাTuesday , 1 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইফ খুব ভাগ্যবান: কারিনা

Link Copied!

saifবিনোদন ডেস্ক : বর্তমান সময়ের বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ‘হিরোইন’ খ্যাত অভিনেত্রী কারিনা কাপুর। গত কয়েক বছরের মধ্যে কারিনার উপস্থিতি ছিল এমন সিনেমা বক্স অফিসে ব্যবসাসফল হয়নি, এমনটা শোনা যায়নি। চলচ্চিত্রের রঙ মহলের মত ব্যক্তি জীবন নিয়েও তিনি এখন তৃপ্ত।
জানা গেছে, সম্প্রতি একটি ইন্টারভিউতে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা বলেন, আমি কারিনার বিশাল ভক্ত। কারিনাকে এই পরিমান ভালোবাসি যে তার সাথে ডেট করতেও ইচ্ছা করে। শুধু সিদ্ধার্থ নয়, এমন অনেক কো-স্টার কারিনাকে নিয়ে এমন কমপ্লিমেন্ট প্রায়ই করেন। এমন কমপ্লিমেন্টে স্বামী সাইফ আলী ঈর্ষাবোধ করেন কিনা জানতে চেয়ে সম্প্রতি কারিনাকে এইসব বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমিতো মনে করি এসব সাইফেরও জন্যও কমপ্লিমেন্ট। সে সত্যিই খুব ভাগ্যবান!
সম্প্রতি ল্যাকমি ফেশন সপ্তাহ ২০১৫-তে যথারীতি চাকচিক্য নিয়ে হাজির হয়েছিলেন কারিনা। আর সেখানেই নানান বিষয়ে কথা বললেন তিনি। তার অভিনীত আসন্ন ছবিগুলো নিয়েও গণমাধ্যমে কথা বলেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরে কারিনা কাপুর অভিনীত একমাত্র ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’, যা ভারতীয় ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে। এছাড়াও ‘গাব্বার ইজ ব্যাক’ এবং ‘ব্রাদার্স’ ছবিতে দুটি গানেও পারফর্ম করেন। বর্তমানে কারিনা কাপুর ‘উড়তা পাঞ্জাব’ ও ‘কি এন্ড কা’ ছবি নিয়ে দারুণ ব্যস্ততার মধ্যে আছেন। ছবি দুটিতে তার বিপরীতে অভিনয় করেছেন শহীদ কাপুর এবং অর্জুন কাপুর।