অর্থনীতি ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডডের ২৯৮তম কালুরঘাট শাখা চট্টগ্রামের কামাল বাজারে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ডাইরেক্টর হুমায়ুন বখতিয়ার, এসিপিএ, এফসিএ প্রধান অতিথি হিসেবে গত রোববার এর উদ্বোধন করেন।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদ আজম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মুহাম্মদ আমীরুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন।
সাবেক কমিশনার নাজিম উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ব্যাংকার নাসির উদ্দিন আহমেদ, চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক চান্দু বিকাশ বড়ুয়া, বিশিষ্ট শিক্ষাবিদ রিক্তা বড়–য়া, স্থানীয় ব্যবসায়ী নেতা মোহাম্মদ আবদুল মোনায়েম ও কামাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার এতে বক্তব্য রাখেন। ব্যাংকের বিজনেস প্রমোশন এন্ড মার্কেটিং বিভাগের প্রধান ড. কামাল উদ্দিন জসীমসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, উলামা, ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

