ঢাকাTuesday , 1 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে বাড়ছে গ্যাস-বিদ্যুতের দাম

Link Copied!

gas-electicityনিজস্ব প্রতিবেদক : সমালোচনা ও বিরোধিতা সত্বেও আজ মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে গ্যাস-বিদ্যুতের বর্ধিত দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণা অনুসারেই সেপ্টেম্বরের প্রথমদিন থেকে কার্যকর হচ্ছে নতুন মূল্য কাঠামো।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার একই সঙ্গে বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়। খুচরা গ্রাহকদের জন্য প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বেড়েছে ১৮ পয়সা আর পাইকারি পর্যায়ে দাম বেড়েছে ২৩ পয়সা। একই সঙ্গে সঞ্চালন মাশুল বাড়ানো হয়েছে প্রতি ইউনিটে পাঁচ পয়সা।
এর ফলে বিদ্যুৎ কোম্পানিগুলোর আয় বাড়বে ৭১৬ কোটি টাকা।
বেড়েছে গ্যাসের দামও। বিদ্যৎ ও সার কারখানা বাদে সবক্ষেত্রে গ্যাসের গড় মূল্য বেড়েছে ২৬ দশমিক ২৯ শতাংশ।
এতে গ্যাসখাতে বছরে বাড়তি রাজস্ব আদায় হবে তিন হাজার ৪০৫ কোটি টাকা।