ঢাকাTuesday , 1 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ৫-১০ সেপ্টেম্বরে

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : আগামী ৫ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে যাত্রীবাহী মোটরযান এবং সিএনজি চালিত অটোরিকসা ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত কমিটি সুপারিশ করবে। সেই আলোকে ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে ভাড়া বাড়ানো যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন পর্যন্ত গণপরিবহন তথা রূপান্তরিত গ্যাসচালিত অটো রিক্সার ভাড়া বৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি। তাই বিআরটিএ-এর সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তের আগে ভাড়া বাড়ানো যাবে না। আপাতত আগের হারেই ভাড়া কার্যকর থাকবে।
ওবায়দুল কাদের বলেন, ‘যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুন:নির্ধারনের সুপারিশ প্রদানে বিআরটিএ এর চেয়ারম্যানের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি রয়েছে। অটো রিক্সার ভাড়া নির্ধারণেও অনুরূপ কমিটি রয়েছে।’
কমিটিতে সড়ক পরিবহন ও বিআরটিসি, বিআরটিএ, বিটিসিএ,সড়ক পরিবহন সমিতিসহ বিভিন্ন এসোসিয়েশনের প্রতিনিধি রয়েছে।
মন্ত্রী বলেন, ‘সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত গণপরিবহণে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়নি।
তবে পরিবহন মালিক সমিতির ভাড়া বৃদ্ধির জন্য অনুরোধ জানিয়েছে।’