ঢাকাTuesday , 1 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫৭ ধারার শুনানি শেষ, আদেশ কাল

Link Copied!

57নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা অসাংবিধানিক ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। বুধবার এর আদেশ দেবেন আদালত।
মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন- ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট শিশির মনির।
এর আগে গত রোব ও সোমবার এ রিটের ওপর শুনানি হয়। ওই দুদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
গত ২৬ আগস্ট এ আইনের ৫৭ ধারার ভুক্তভোগী জনৈক জাকির হোসেন রিট আবেদনটি দায়ের করেন।
যেখানে আইনসচিব এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সচিবকে বিবাদী করা হয়।
জানতে চাইলে আইনজীবী শিশির মনির বলেন, ‘৫৭ ধারাটি সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এজন্য আমরা এ ধারাটি অসাংবিধানিক ঘোষণা চেয়ে রিট অবেদনটি করেছি।’
তিনি বলেন, ‘সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনের চোখে সবাই সমান এবং ৩৯ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার কথাও বলা হয়েছে। কিন্তু স্বাধীনভাবে কথা বললেই ৫৭ ধারার অধিনে মামলা করে হয়রানি করা হয়।’