নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদ আইন ১৯৯৮ অনুযায়ী পরিষদের নিকট হস্তান্তরিত প্রতিষ্ঠান বা কর্মপরিচালনাকারী জনবলের বেতন, ভাতা এবং তৎসংক্রান্ত অন্যান্য ব্যয় নির্বাহ বাবদ সরকার প্রদত্ত অর্থ পরিষদের তহবিলে জমা প্রদানের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে জবাবদিহিতা আরো নিশ্চিত হবে।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে সরকারি দু’ধরনের অফিস রয়েছে। একটি হলো সরকারি হস্তান্তরিত প্রতিষ্ঠান অন্যটি সংরক্ষিত সরকারি প্রতিষ্ঠান। বিশেষ করে উপজেলা পর্যায়ে অধিকাংশই হস্তান্তরিত প্রতিষ্ঠান রয়েছে।

