ঢাকাSunday , 30 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর পশুর হাটে থাকবে সিসি ক্যামেরা

Link Copied!

CC-Cameraনিজস্ব প্রতিবেদক : চুরি, ছিনতাই, মলমপার্টি ও অজ্ঞানপার্টির দৌরাত্ম্য ঠেকাতে রাজধানীর ১৬টি পশুহাটে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার।
আজ রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।
মন্ত্রী বলেন, পশুহাটে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে রাখতে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইজারাদারদেরই এই সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নিতে হবে।
পশুহাটে মলমপার্টি ও অজ্ঞানপার্টি যাতে না থাকতে পারে সে ব্যবস্থাও নেবে ইজারাদার, কমিউনিটি পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার প্রতিটি পশুহাটে জাল টাকা শনাক্তকারী মেশিন বসানো হবে। এতে ভোগান্তি অনেকাংশে কমবে।
ঈদে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে সিটি করপোরেশনকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।