তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরার মত পরিবর্তন যোগ্য লেন্স নিয়ে এসেছে ভারতের হ্যান্ডসেট নিমার্তা প্রতিষ্ঠান আইবল। ফোনটির মডেল আইবল এমএসএলআর কোবাল্ট ৪ এক্সপ্রেস। এই স্মার্টফোনটি দিয়ে ডিসএলআর ক্যামেরার মত ভালো মানের ছবি পাওয়া যাবে। এটির জুস লেন্স দিয়ে দূরের ছবি অনায়াসেই ক্যাপচার করা যাবে। ফোনের সঙ্গে মিলছে এক সেট কিট লেন্স। এই সেটে আছে জুম লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, মাইক্রো লেন্স এবং প্রাইম লেন্স।
আইবল এমএসএলআর কোবাল্ট ৪ এক্সপ্রেস ফোনের ডিসপ্লে ৫ ইঞ্চির। ডিসপ্লেতে আইপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন৯৬০x৫৪০পিক্সেল। এতে আছে ১.৪ গিগাহার্টজের অক্টাকোর সিপিইউ, ১ জিবি র্যাম এবং ৮ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যানড্রয়েড কিটক্যাট ৪.৪ অপারেটিং সিস্টেম চালিত।
ফোনটির রিয়ার ক্যামেরায় আছে ৮ মেগাপিক্সেল। রিয়ার ক্যামেরা দিয়ে অটোফোকাসে ছবি তোলা যায়। অন্ধকার কিংবা রাতের চিত্র ধারণের জন্য রিয়ার ক্যামেরায় এলইডি ফ্লাশ গান আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে ৩.২ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরায়ও এলইডি ফ্লাশগান আছে।
ডুয়েল সিমের এই ফোনটি থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে। এটার ব্যাটারি ২০০০ মিলিঅ্যাম্পায়ারের।
ফোনের সঙ্গে লেন্স সংযুক্ত করার জন্য বিশেষ ক্লিপ এবং ব্যাককভার রয়েছে।
ভারতের বাজারে স্মার্টফোনটির মূল্য ৮ হাজার রুপি। ভ্যাট ও ট্যাক্স বাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৯ হাজার ৪১৪ টাকা।

