ঢাকাSunday , 30 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

Link Copied!

BCSনিজস্ব প্রতিবেদক : ৩৪তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে ।
শনিবার রাতে এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়না ইসলাম সিমা।
তিনি জানান, ২৯৩ জনকে প্রশাসন ক্যাডারে, পুলিশে ১৪৮ জনসহ ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া ২০ জনের ফল স্থগিত রয়েছে।
ফল পাওয়া যাচ্ছে: www.bpsc.gov.bd-তে।
এদিকে গত মে মাসে শেষ হয় ৩৪তম বিসিএস’র জেনারেল ও টেকনিক্যাল ক্যাডার পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা। মোট ৩০৫৪ জন এই সময় মৌখিক পরীক্ষা দেয়।
২ হাজার ৫২টি পদে নিয়োগ দিতে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ওই বছরের ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৯৬ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিল।