ঢাকাSunday , 30 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খেলরত্ন পুরস্কার পেলেন সানিয়াই

Link Copied!

Sania-Mirzaস্পোর্টস ডেস্ক : অবশেষে ভারতের ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান ‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’ পেলেন টেনিস তারকা সানিয়া মির্জাই।
শনিবার রাষ্ট্রপতি ভবনে দেশটির জাতীয় ক্রীড়া দিবসে সানিয়া মির্জার হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
কিংবদন্তি লিয়েন্ডার পেজের পর সানিয়াই দ্বিতীয় টেনিস খেলোয়াড়, যিনি এই পুরস্কার পেলেন। সুইস টেনিস তারকা মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে এই বছরই উইম্বলডন ডাবলস খেতাব জিতেছেন হায়দরাবাদের এই তারকা। এর আগে মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের ট্রফিও রয়েছে লাস্যময়ী সানিয়ার ঝুলিতে।
রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নিজের পরিবার ও দেশকে উৎসর্গ করেছেন সানিয়া। সোমবার থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। ইউএস ওপেন কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে সাড়ে ৭ লাখ রুপি মূল্যের এই পুরস্কার নিতে দেশে আসেন সানিয়া। এর আগে ২০০৪ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন এই মুহূর্তে মেয়েদের টেনিসে ডাবলসে এক নম্বর এই টেনিস তারকা।
এর আগে অত্যন্ত মর্যাদাপূর্ণ ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘খেলরত্ন’ পুরস্কারের মনোনয়ন নিয়ে বিতর্ক দেখা দেয়। খেলরত্ন পুরস্কার নিজের প্রাপ্য দাবি করে কর্ণাটক হাইকোর্টে আবেদন করেন প্যারা অলিম্পিকে রুপাজয়ী হেশানগর নাগরাজেগৌড় গিরিশ। লন্ডনে ২০১২ প্যারা অলিম্পিকে রুপা জেতেন গিরিশ।
খেলরত্ন পুরস্কার পাওয়ার জন্য সানিয়ার চেয়ে বেশি পয়েন্ট তার- এই যোগ্যতায় ‘রাজিব গান্ধী খেলরত্ন’ পুরস্কার তার প্রাপ্য বলে দাবি করেন গিরিশ। ফলে সানিয়ার ‘খেলরত্ন’প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সব আশঙ্কাকে উড়িয়ে সানিয়াই ‘খেলরত্ন’ পুরস্কারে ভূষিত হলেন।