ঢাকাSunday , 30 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মামলা করবেন প্রিয়ন্তী পরী

Link Copied!

preontiবিনোদন ডেস্ক : নবাগত চিত্রনায়িকা প্রিয়ন্তী পরীর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আইডি হ্যাক হয়েছে। গত দুইদিন ধরে তিনি ফেসবুকে তার আইডিতে ঢুকতে পারছেন না। আইডি হ্যাক হওয়ায় হ্যাকারের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান প্রিয়ন্তী।
এ প্রসঙ্গে প্রিয়ন্তী বলেন, ‘গত দুইদিন ধরে আমি ফেসবুক ওপেন করতে পারছিনা। এজন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারেদের সঙ্গে আলাপও করেছি। তারা অনেক চেষ্টা করেও আইডিটা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। আমি একজনকে সন্দেহ করছি। তার বিরুদ্ধে থানায় মামলা করবো। এ আইডিটা ২০১২ সাল থেকে ইউজ করি। আমার ফেসবুক আইডি নাম ছিল প্রিয়ন্তী পরী।
তিনি আরো বলেন, ‘আজই মিরপুর থানায় মামলা করবো। আমার আইডির জন্য আমি সব ধরনের চেষ্টা চালিয়ে যাব।’
প্রিয়ন্তী ‘চ্যানেল আই টপ মডেল-২০১২’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ার পথে হাটতে শুরু করেন। তার চলচ্চিত্রে আসেন মুস্তাফিজুর রহমান মানিকের হাত ধরে। চুপি চুপি প্রেম শিরোনামের সিনেমায় প্রিয়ন্তীর বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সাইমন সাদিক। ইতিমধ্যে সিনেমাটির সকল কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে।
সিনেমাটির নাম প্রথমে ইটিস পিটিস প্রেম থাকলেও পরে পরিবর্তন করে চুপি চুপি প্রেম রাখা হয়। এতে সাইমন ও প্রিয়ন্তী ছাড়াও অভিনয় করছেন আলী রাজ, মিশা সওদাগর, আনিসুর রহমান রিপন, শিমুল খান, সূর্যরাজ প্রমুখ।
মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় আরো একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়ন্তী। এ সিনেমার নাম ভালোবাসি হয়নি বলা।