ঢাকাSunday , 30 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমওয়ার্ড পুরস্কার পেয়েছে ৬৩টি বিজ্ঞাপনী প্রচার

Link Copied!

commwardঅর্থনীতি ডেস্ক : ২০টি ক্যাটাগরিতে পঞ্চম কমওয়ার্ড পুরস্কার পেয়েছে ৬৩টি বিজ্ঞাপনী প্রচার। গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। বিপণন ও ব্যবসায়ের জগতে সৃজনশীল যোগাযোগ তথা বিজ্ঞাপনী প্রচারে উৎকর্ষ সাধনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে।
এ বছর কমওয়ার্ড পুরস্কারের জন্য ৩৬টি বিজ্ঞাপনী সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের পক্ষ থেকে মোট ৩৬৭টি মনোনয়ন জমা পড়ে। সেগুলোর মধ্যে ৬৩টি বিজ্ঞাপনী প্রচারকে সেরা হিসেবে পুরস্কারের জন্য চূড়ান্ত করে জুরিবোর্ড। এর সবগুলো ২০১৪ সালে প্রচারিত বিজ্ঞাপন। প্রচারিত বিজ্ঞাপনগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বলে বিবেচিত হয়েছে আইসিসি চার ছক্কা হই হই। এটি জিঙ্গল, সোশ্যাল মিডিয়া, ইন্টিগ্রেটেড ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে সর্বোচ্চসংখ্যক পুরস্কার পায়। নারীদের জন্য ডেব্যু ক্যাটাগরির বিজ্ঞাপনী প্রচার বা ক্যাম্পেইন ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন, রাইজ আপ ফর উইমেন এবং মেরিল’স স্প্ল্যাশ-ফ্রেশ ইজ বিউটিফুল বিজয়ী হয়েছে।
কমওয়ার্ড হলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি অনন্য উদ্যোগ। বাংলাদেশের ব্যবসা জগতে সৃজনশীল বিজ্ঞাপন ও বিপণনে উৎকর্ষ সাধনের স্বীকৃতি প্রদান এবং এ ব্যাপারে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে বৃহত্তম উদ্যোগ হলো কমওয়ার্ড। যা ২০০৯ সালে শুরু হয়। এ বছরের কমওয়ার্ড আয়োজনের সহযোগী ছিল কান লায়ন্স ও দ্য ডেইলি স্টার।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ, গ্রে অ্যাডভার্টাইজিংয়ের এ দেশীয় প্রধান সৈয়দ গাউসুল আলম, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনসের সারা যাকের প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কার অনুষ্ঠান পরিচালনা করেন রোমানা মালিক মুনমুন।