ঢাকাSunday , 30 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

“শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত”

Link Copied!

jafor-iqbalসিলেট প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিক্রিয়ায় শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবাল বলেছেন, হামলাকারীরা যদি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে তাহলে এর শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত।
জাফর ইকবাল বলেন, আমি সরাসরি শিক্ষকদের আন্দোলনে অংশ নিচ্ছি না, কিন্তু আন্দোলনকারীদের প্রতি আমার মায়া, ভালোবাসা আছে। তারা যে কারণে আন্দোলন করছে আমি তা ১০০ ভাগ সমর্থন করি। কারণ এই উপাচার্য আসার দুই মাস পর আমি কাজ করা বন্ধ করে দিয়েছি, কারণ আমি দেখেছি যে উনি মিথ্যা কথা বলেন। যে ব্যক্তি মিথ্যা কথা বলেন তার সাথে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়।
তিনি বলেন, আমি চেয়েছি, যা হয় আমার চোখের সামনে হোক। আজকে আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা হলো। আজকে যা দেখলাম, আমার জীবনে এ ধরনের ঘটনা দেখবো তা আমি কখনও বিশ্বাস করিনি।
জাফর ইকবাল বলেন, আমি অত্যন্ত ক্ষুব্ধ জেনে যে, ছাত্রলীগ হামলা করে আর উপাচার্য তাদের মদদ দেন। আমার খুব কষ্ট লেগেছে, যখন ছাত্রলীগের ছেলেরা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে। যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, এ স্লোগানের এতবড় অপমান আমার জীবনে দেখিনি।
প্রসঙ্গত, আজ রবিবার সকালে ড. মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিনসহ বেশ কয়েকজন সিনিয়র অধ্যাপককে লাঞ্ছিত করে ছাত্রলীগ।