বিনোদন ডেস্ক : বিয়ের প্রায় আড়াই বছর হতে চলল। কবে সাইফ-কারিনার ঘরে নতুন অতিথির আগমন হবে, তা নিয়ে জল্পনা স্বাভাবিক। তবে তেমন কোনও খবর এখনই না-ও মিলতে পারে।
সাইফ আলি খান জানিয়েছেন, সন্তানের ব্যাপারে তিনি ও কারিনা কাপুর কোনও তাড়াহুড়ো করবেন না। আপাতত অভিনয়েই মন দিচ্ছেন দুজন। কারিনা আগে জানিয়েছিলেন যে, মা তিনি অবশ্যই হতে চান। কিন্তু বছর তিনেকের আগে নয়। সাইফ এখন ব্যস্ত ‘ফ্যান্টম’ নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে ছবিটি।
এ ছাড়া সাইফ-কারিনা দুজনের হাতেই বেশ কয়েকটি ছবি রয়েছে। তা হলে কি হাতের কাজ শেষ হলেই সন্তানের ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করবেন তাঁরা? বলি-পাড়ায় জল্পনা চলছেই।

