নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার (বিপদসীমা ৫২.৪০ সেন্টিমিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্যারেজের উজান ও ভাটির বিভিন্ন চরাঞ্চলের ঘরবাড়িতে হাটু পানি উঠেছে। আকস্মিক পানি বৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছে তারা।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান জানান, শুক্রবার সকাল ৬টায় তিস্তার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার, ৯টায় ১৩ সেন্টিমিটার এবং দুপুর ১২টা থেকে ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামলাতে ব্যারেজের ৪৪টি জল কপাট খুলে রাখা হয়েছে।
পানি বৃদ্ধির ফলে কিসামতের চর, বাঘের চর, টাবুর চর, পূর্ব সাতনাই, পশ্চিম সাতনাই, দোহলপাড়াসহ বিভিন্ন চরাঞ্চলের বাড়িতে হাটু পানি উঠেছে।

