অর্থনৈতিক প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগরে উদ্বোধন হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম মেসার্স এম আর ইলেকট্রনিকস অ্যান্ড মোটরস। এই শোরুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।
সম্প্রতি এই শোরুমের উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, হেড অব মার্সেল (সাউথ) মো. মতিউর রহমান, মার্সেলের মার্কেটিং বিভাগের ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক মো. শামীম আল মামুন, মার্সেলের সিনিয়র উপপরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. ফিরোজ আলম, এরিয়া ম্যানেজার ফিরোজের রহমান এবং ডিস্ট্রিবিউটর মজিবুর রহমানসহ অন্য গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল বাংলাদেশের দ্রুত অগ্রসরমাণ ব্র্যান্ডের মধ্যে অন্যতম। গুণেমানে অনন্য বলেই মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে।
তিনি আশা করেন খুব শিগগির মার্সেল ব্র্যান্ড বিশ্বের ইলেকট্রনিকস বাজারে শীর্ষস্থান দখল করবে।

