পাঞ্জেরী ডেস্ক : বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল মুঠোফোন ব্র্যান্ড ওকাপিয়া। ওকাপিয়া বিভিন্ন সময়ে ক্রেতার চাহিদা বিবেচনায় রেখে নতুন নতুন ডিজাইনের এবং প্রয়োজনীয় ফিচার সমৃদ্ধ হ্যান্ডসেট বাজারে এনেছে। ক্রেতাদের নিজেদের পছন্দেও ওকাপিয়া হ্যান্ডসেট ক্রয়ের সুবিধার কথা ভেবেই দেশের বিভিন্ন প্রাইভেট ব্যাংক, যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডিবিবিএল, ইবিএল, প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইউসিবিএল-এর সাথে ইএমআই সুবিধা চালু করেছে। এর মাধ্যমে ক্রেতারা ওকাপিয়া হ্যান্ডসেট ক্রয়ের ক্ষেত্রে উপরে উল্লেখিত ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ০% ইন্টরেস্টে ৩, ৬, ৯ এবং সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ইন্সটলমেন্ট সুবিধা পাবেন।
এই ইএমআই সুবিধা ঘোষণার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি গত ২৭ আগস্ট, বৃহস্পতিবার গুলশানে অবস্থিত লেকশোর হোটেলের ‘লা ভিটা হল’-এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওকাপিয়া মোবাইলের চেয়ারম্যান শ্রী সুব্রত দাস, ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন, জেনারেল ম্যানেজার কাজী মনজুর আহমেদ, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স মেজর তারিক কায়সার, ন্যাশনাল সেলস্ ম্যানেজার শাহাদাত হোসাইন, হেড অব মার্কেটিং কাজী ফয়সাল আহমেদ এবং হেড অব স্ট্র্যাটেজি মনসুর আহমেদ ও ওকাপিয়া মোবাইলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ডিএমডি এস এম মাশরুর আরেফিন, হেড অব কার্ডস মাজহারুল ইসলাম, হেড অব মার্চেন্ট বিজনেস এস কে মেহেদি জামান।
ব্র্যাক ব্যাংক থেকে ছিলেন হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান, হেড অব কার্ডস অ্যান্ড পেমেন্টস্ তৌফিক হাসান। ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কে. শামসি তাবরেজ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম মো. শিরিন। এছাড়াও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ই-ব্যাংকিং প্রোপোজিশন অ্যান্ড ব্র্যান্ডিং ই-ব্যাংকিং বিজনেস ডিভিশন ম্যানেজার রেজাউল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অব রিটেইল বিজনেস সরদার আখতার হামিদ। ইস্টার্ন ব্যাংক থেকে ছিলেন হেড অব কনিজিউমার ব্যাংকিং এম. নাজিম এ. চৌধুরি, হেড অফ ডিরেক্ট ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার। প্রাইম ব্যাংক থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব কার্ডস আমির হোসাইন মজুমদার, সিনিয়র এভিপি ফরিদ আহমেদ ও এভিপি আনোয়ারুল আজিম।
এছাড়াও উপরিউক্ত ব্যাংকগুলোর উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে অংশ নেন।

