তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিডিওকন কম দামের একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। স্মার্টফোনটির মডেল জেড৫৫ দাশ। এন্ট্রি লেভেলের এই ফোনটির মূল্য গ্রাহকদের সাধ্যের মধ্যেই।
জেড ৫৫ দাশ স্মার্টফোনটিতে আচে পাঁচ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেতে এইচডি মানের রেজুলেশন পাওয়া যাবে। ফোনটির ডিসপ্লেতে ড্রাগন ট্রেইল এক্স প্রটেকশন রয়েছে।
ফোনটিতে এতে আছে ১.৪ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং ৮ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যানড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম চালিত।
ভিডিওকনের স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ফোনটির ব্যাক কভারে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন এবং ডুয়েল অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং রয়েছে। এটির ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
ফোনটি টুজি, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রোইউএসবি কানেকটিভিটি রয়েছে। এটার ব্যাটারি ২২০০ মিলিঅ্যাম্পায়ারের।
ভারতের বাজারে ভিডিওকনের স্মার্টফোনটির মূল্য ৬ হাজার ৪৯০। ভ্যাট এবং ট্যাক্স বাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৭ হাজার ৬৬৪ টাকা।

