ঢাকাSaturday , 29 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাঠে নামার আগেই সুখবর পেল বাংলাদেশ

Link Copied!

logo-bangladesh-australiaস্পোর্টস ডেস্ক : ৩ সেপ্টেম্বর বিশ্বকাপ বছাইপর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়ার আগেই জানা গিয়েছিল এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মিলে জেডিনাক। কারণ, তিনি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন। তবে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর আগেই আরো একটি সুখবর পেল বাংলাদেশ। শুধু জেডিনাক নয়, আরো দুই অস্ট্রেলিয়ার খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যাঞ্জে পাস্তেকোগ্লু। আরো জানানো হয়, জেডিনাকের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ খেলোয়াড় টিম কাহিল।
ইনজুরি থেকে সেরে না ওঠায় বাংলাদেশ বিপক্ষে ঘোষিত দল থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড রবি ক্রুজ ও স্ট্রাইকার টমি জুরিচ। ক্রুজ জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের হয়ে খেলেন। আর জুরিচ খেলেন নেদারল্যান্ডসের ক্লাব রোডা জেসির হয়ে।
তবে এই তিন খেলোয়াড়ের বদলে দলে যে তিনজন সুযোগ পাচ্ছেন তারাও কম যান না। তাদের দুজন খেলেন ইউরোপে আর একজন খেলেন দেশি ক্লাব ব্রিসবেন রোর এ। ক্রিস ইকোনোমিডিস খেলেন ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব লাৎসিওর হয়ে। আর বেন হালোরান খেলেন জার্মানির দ্বিতীয় বিভাগের দল এফসি হেইডেনহেইমের হয়ে। লুক ব্র্যাটান খেলেন অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোর এর হয়ে।