বিনোদন ডেস্ক : মনে কি আছে ছোট্ট সেই মেয়েটির কথা? যার নাম শাবরীন শাকা মীম। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় একক অভিনয়ে চ্যাম্পিয়ন হন এ মেয়েটি।
১৯৯২ সালে নাটকে প্রথম অভিনয় করেন মীম। তবে অভিনয়ের স্বীকৃতি পান ১৯৯৪ সালে মাহবুবুল আলমের প্রযোজনায় ‘আত্মজা’ নাটক দিয়ে।
এ নাটকে ‘অন্তি’ নামের সেই ছোট্ট মেয়েটির সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হন। আর ছোটবেলাতেই তারকাখ্যাতি লাভ করেন তিনি। তারপর অনেকটা সময় কাটে মিডিয়ার আলো ঝলমলে পরিবেশে। ২০০৮ সালের দিকে মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন এ অভিনেত্রী।
সম্প্রতি তিনি আবার ফিরেছেন মিডিয়াতে। তবে অভিনয় নয় একজন সংবাদ পাঠিকা হিসেবে। এবার তাকে এক যুগ পরে দেখা যাবে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উপস্থাপন করতে। আরটিভির নিয়মিতি অনুষ্ঠান তারকালাপ, আজ (২৯ আগস্ট) থেকে উপস্থাপন করবেন তিনি।
এম সামসুদ্দিন মিঠুর প্রযোজনায় আরটিভি তারকালাপ প্রচার হয় প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে।

