ঢাকাSaturday , 29 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামী হিসেবেও শহীদ অসাধারণ

Link Copied!

shahid-miraবিনোদন ডেস্ক : বলিউডের পর্দায় অভিনয় দিয়ে সবাইকে তৃপ্ত করেন হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর, এবার জানা গেল তার ঘরে খবরও! ব্যক্তি জীবনে সদ্য বিবাহিত শহীদ কাপুর স্বামী হিসেবেও নাকি অসাধারণ!
জানা গেছে, গত জুলাইয়ে দিল্লীর মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেছেন ‘জব উই মিট’ খ্যাত অভিনেতা শহীদ কাপুর। তার অভিনয় ক্ষমতা সম্পর্কে সবার জানাশোনা থাকলেও স্বামী হিসেবে তিনি কতটা সফল এমন খবর জানাচ্ছেন তার মা নীলিমা আজিম। শহীদ মাতা বলেন, শহীদ এমনিতেই খুব অমায়িক ছেলে। স্ত্রীর প্রতি একজন স্বামীর যতোটুকু দায়িত্ব থাকা প্রয়োজন, এতো ব্যস্ততার মাঝেও তা ঘুণাক্ষরে পালন করছে শহীদ।
দিল্লী থেকে মুম্বাইয়ের পরিবেশে এসে পুত্রবধু মীরা কি মানিয়ে নিতে পারছে কিনা এমন প্রশ্নে নীলিমা বলেন, হ্যাঁ, মীরার কোনো সমস্যাই হচ্ছে না। আধুনিক শিক্ষিত ঘরের মেয়ে সে। সব পরিবেশের সাথে মানিয়ে নিতে তার কোনো সমস্যা নেই। সবকিছুই খুব সুন্দর চলছে।
উল্লেখ্য, গত জুলাই মাসের ৭ তারিখে বিয়ের পিঁড়িতে বসেন শহীদ কাপুর। এরপর ১২ জুলাই মুম্বাইয়ে এক বিশাল বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করা হয়, যেখানে বলিউডের তারকা অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতা-প্রযোজকদের মিলন মেলা বসে। বর্তমানে ‘হায়দার’ খ্যাত অভিনেতা শহীদ কাপুর সান্ধার, উড়তা পাঞ্জাব ও  র‌্যাঙ্গন ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন।