ঢাকাSaturday , 29 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক গানের দর্শক ১১ লাখ

Link Copied!

Dhrubo-guhoবিনোদন ডেস্ক : ‘শুধু তোমর জন্য এখন/ কত স্বপ্ন দেখে মন’ এই এক গান দিয়েই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। গত বছর ঈদুল আযহায় মুক্তি পায় তার প্রথম একক অ্যালবাম ‘শুধু তোমার জন্য’। ঐ অ্যালবামেই গানটি টাইটেল ট্র্যাক হিসেবে স্থান পায়। অ্যালবামটি প্রকাশ পাওয়ার পরপরই শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলে দেয় গানটি। যার ফলশ্রুতিতে ধ্রুব তার এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করে এ বছরের শুরুর দিকে ভিডিওটি আপলোড করেন ইউটিউবে। কিন্তু মাত্র আট মাসে গানটি প্রায় ১১ লাখ দর্শক দেখেছেন।
‘শুধু তোমার জন্য’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে সিনেআর্ট প্রডাকশন। গানটিতে মডেল হয়েছেন সময়ের আলোচিত মডেল সিয়াম এবং শাহতাজ। প্রিন্স রুবেলের কথায় গানটির সুর এবং সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।
এ প্রসঙ্গে ধ্রব গুহ বলেন, ‘আমি সত্যিই অভিভূত। দর্শক যে আমাকে এত ভালোবাসা দিবেন আমি চিন্তাও করতে পারিনি। তবে আমি আমার সেরা গায়কি দেয়ার চেষ্টা করেছি এই গানে। গানটির কথা, সুর ও সংগীত ছিলো অসাধারণ। আর মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রেও আমি ব্যতিক্রমী ভাবনা তুলে ধরেছি। এই কারণেই হয়তো দর্শক শ্রোতা গানটি পছন্দ করেছেন।’
এদিকে দেশের সংগীতাঙ্গনে অনেকটা পথ পারি দিতে চান ধ্রুব। শ্রোতাদের দিতে চান ভালো ভালো গান। সম্প্রতি এ শিল্পীর ‘যে পাখি ঘর বোঝেনা’ শিরোনামে আরও একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।