ঢাকাSaturday , 29 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটক থেকে বাদ পড়লেন সনিকা

Link Copied!

sanikaবিনোদন ডেস্ক : বিনোদন অঙ্গনে কর্মরত পাঁচ তরুণীর জীবনের গল্প নিয়েই জিটিভিতে প্রচার হচ্ছে  ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’। শুরু থেকেই নাটকটিতে অভিনয় করছেন ডিজে সনিকা। কিন্তু হঠাৎ করেই নাটকটি থেকে তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান আলফাআই প্রডাকশন লিমিটেড।
জানা গেছে, ব্যক্তিগত কারণেই ডিজে সনিকাকে ধারাবাহিক নাটকটি থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তার চরিত্রের স্থলে কে অভিনয় করবেন তা স্পষ্ট ভাবে জানায়নি চ্যানেল এবং প্রযোজনা সংস্থাটি। নাটকটির নতুন লটের শুটিংয়ের আগেই নতুন কোন তারকাকে নেয়া হবে বলে জানিয়েছে নাটকটির সংশ্লিষ্টরা।
পাঁচ তরুণীর জীবনের নানা বাঁক আর টানা পোড়েনের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’। গৌতম কৌরি, শহিদুন নবী ও গোলাম মোক্তাদির শানের যৌথ পরিচালনায়ে এতে অভিনয় করছেন রেডিও জকি মারিয়া নূর, উপস্থাপক নাবিলা, মডেল পিয়া ও রেডিও স্বাধীনের শ্রিয়া সর্বজয়া এবং ডিজে সনিকা।
গ্রামীণ ফোন নিবেদিত ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ জিটিভিতে প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতি টানা ছয় দিন রাত ১১টায় প্রচার হয়। এছাড়া শুক্রবার পুরো সপ্তাহের সবগুলো পর্ব রাত ৮টায় একত্রে প্রচার হয় বিশেষ টেলিফিল্ম হিসেবে।