ঢাকাFriday , 28 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবি ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি

Link Copied!

IUকুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বষের্র ভর্তি পরীক্ষার ফরমের মূল্য বৃদ্ধি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বসম্মতিক্রমে এ মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, ‘গুরুত্বপূর্ণ দ্রব্যসামগ্রীর মূল্য উর্ধ্বগতির কারণে এ বছর ভর্তি ফরমের মূল্য ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা মোবাইল অপারেটর টেলিটক-এ এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রত্যেক ফরমের মূল্য ৪৫০ টাকা প্রদান করতে হবে।’
এদিকে ফরমের মূল্য বৃদ্ধি হওয়ায় অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে।
এব্যাপারে ইবি ছাত্র ফ্রন্টের সভাপতি রাসিব রহমান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ফরমের মূল্য হ্রাসের আহ্বান জানাচ্ছি, যদি তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের ডাক দিব।’