ঢাকাFriday , 28 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইফ ও ঐশ্বরিয়ার দুর্ভাগ্য!

Link Copied!

Aishwarya-Saifবিনোদন ডেস্ক : বলিউডের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও সাইফ আলী খান একসাথে জুটিবদ্ধ হয়ে ‘অহল্যা’ নির্মাতা সুজয় ঘোষের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন, এমন খবর খুব বেশিদিন হয়নি শোনা গিয়েছিল বি-টাউনে! কিন্তু দুর্ভাগ্যবশত এমনটি আর হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম! কারণ সাইফ আলী খানের অনিহা!
জানা গেছে, চলতি বছরের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেধাবী নির্মাতা সুজয় ঘোষ ঘোষণা দিয়েছিলেন যে ঐশ্বরিয়া ও সাইফ আলী খানকে নিয়ে তিনি একটি ছবি করতে চান। কিন্তু সম্প্রতি বলিউডের আরেক অভিনেতা অজয় দেবগনের ছবি ‘দৃশ্যায়ম’-এর সাথে চিত্রনাট্য মিলে যাওয়ায় সুজয়ের পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। কারণ অজয়ের দৃশ্যায়নের সাথে সুজয়ের চিত্রনাট্য মিলে যাওয়ায় অভিনেতা সাইফ আলী এই ছবিতে অভিনয় সম্পর্কে অনিহা প্রকাশ করেছেন।
সাইফ আলী খানকে এ সম্পর্কে ডিএনএ-থেকে প্রশ্ন করা হলে তিনি জানান, অজয়ের ‘দৃশ্যায়ম’ মুক্তির আগে আমি ছবিটিতে কাজ করতে দারুণভাবে আগ্রহী ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ‘দৃশ্যায়ম’-এর সাথে গল্প মিলে যাওয়ায় আমার মোটেও আগ্রহ নেই।
উল্লেখ্য, ‘দৃশ্যায়ম’-এর সাথে কাহিনী মিলে যাওয়ার পর এই চিত্রনাট্য নিয়ে সুজয় ছবি নির্মাণ করবেন কিনা তা জানা না গেলেও সম্প্রতি তিনি ‘দুর্গা রানী সিং’ নামের একটি ছবির ঘোষণা দিয়েছেন। এছাড়াও চলতি বছর ‘অহল্যা’ নামের একটি শর্টফিল্ম নির্মাণ করে দারুণ আলোচিত হন বাঙালি নির্মাতা সুজয় ঘোষ। এছাড়াও তিনি ব্যাং ব্যাং, কাহানি নামের বেশ ক’টি ছবি নির্মাণ করে নিজের মেধার সাক্ষর রেখেছেন।