নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে সপ্তাহের বেশির ভাগ সময় সূচকের সঙ্গে লেনদেন ছিল ধীরগতি। এ কারণে সপ্তাহের ব্যবধানে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ২২ দশমিক ৭৯ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে চলতি সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৭৬ কোটি ৯৭ লাখ ৩১ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২ হাজার ৮১৯ কোটি ৬২ লাখ ৭৩ হাজার টাকা।
এর মধ্যে চলতি সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেন হয়েছে ৯৪ দশমিক ৩০ শতাংশ। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৫২ কোটি ৯০ লাখ ৬২ হাজার টাকা। আগের সপ্তাহে এসব শেয়ারের লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৪৯ কোটি ১৩ লাখ ৯৭ হাজার টাকা।
‘বি’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয়েছে ২ দশমিক ১৬ শতাংশ। আর লেনেদেনর পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ৯৭ লাখ ২৮ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৮২ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকা।
‘এন’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৭৩ শতাংশ। আর শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪১ লাখ ৩৫ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৭২ কোটি ৭০ লাখ ১ হাজার টাকা।
‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে শূন্য দশমিক ৮১ শতাংশ। আর লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৮ লাখ ৬ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার টাকা।
এদিকে ডিএসইতে চলতি সপ্তাহে ৩২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৫টি, কমেছে ১৮০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩২৬ কোম্পানির মধ্যে বেড়েছে ১৩৩টি, কমেছে ১৭১ এবং অপরিবর্তিত রয়েছে ২০ কোম্পানির শেয়ার দর।

