ঢাকাFriday , 28 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুনিয়র টাইগারদের জন্য প্রস্তুত খুলনা

Link Copied!

under-19স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটের আরেকটি আসর বাংলাদেশের সামনে। আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের আসর।
ঘরের মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শিরোপার স্বপ্ন বিভোর সবাই। তারই লক্ষ্যে আগামী ৩০ আগস্ট (রোববার) থেকে খুলনায় শুরু হচ্ছে জুনিয়র টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি। শনিবার খুলনায় পা রাখবে আগামী দিনের বাংলাদেশের মাশরাফি-সাকিব-মুশফিকরা।
১২ দিনের প্রাথমিক এ অনুশীলন ক্যাম্পে ২২জন ক্রিকেটার অংশ নেবেন। কোচ-কর্মকর্তাসহ দলের সঙ্গে থাকবেন আরো ৮ জন। জুনিয়র টাইগারদের মূল কোচের দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। এ ছাড়া দলের সঙ্গে থাকবেন একসময় জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা স্টুয়ার্ট ল। জুনিয়র টাইগারদের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
জুনিয়র টাইগারদের অনুশীলন ক্যাম্পের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুশীলন ভেন্যু শেখ আবু নাসের স্টেডিয়ামের দুটি সেন্টার উইকেট ও দুটি অনুশীলন উইকেট নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। জিমনেসিয়াম, ইনডোরও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
আগামী ১১ সেপ্টেম্বর শেষ হবে জুনিয়র টাইগারদের খুলনার প্রস্তুতি পর্ব। পরবর্তীতে বিকেএসপিতে আরেকটি ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। এরপরই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। আগামী ১০ আগস্ট প্রস্তুতি পর্ব নিয়ে খুলনা জেলা দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেহেদী হাসান মিরাজের দল।