ঢাকাFriday , 28 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ জানে কি জাদু কাজল চোখে

Link Copied!

sharuk-kajolবিনোদন ডেস্ক : বলিউডের সেরা জুটির তালিকা করতে গেলে প্রথমেই যে নাম দুটি আসে তা হল শাহরুখ-কাজল। এ নিয়ে আলোচনা হতে পারে প্রচুর। তবে বলিউড বাদশাহ শাহরুখ কিন্তু বারবার কাজলের চোখে জাদু খুঁজে পান। দর্শকও যে সেই জাদুর আবেশে মোহিত হন না এটা বলি কি করে! কেননা সময় গড়ালেও এ জুটি গ্রহণযোগ্যতা এখনো যে কম না তা প্রমাণিত সত্য।
এ জুটিকে সর্বশেষ পাঁচ বছর আগে পর্দায় গিয়েছিল মাই নেম ইজ খান সিনেমায়। এ বছর আবার তারা জুটি হয়ে পর্দায় ফিরছেন। তাও আবার বলিউডের ইতিহাসে সব থেকে বড় ব্লকবাস্টার দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের সিকুয়ালে। সিনেমার নাম দিলওয়ালে। ছবির একটি গানের শুটিংয়ে এখন রোহিত শেঠির ইউনিট আছেন আইসল্যান্ডে। গানটির শুটিং শেষে স্মৃতিকাতর হয়ে পড়েন শাহরুখ। যার প্রমাণ দিচ্ছে এ সুপারস্টারে টুইট।
তিনি যে বারবার বন্ধু কাজলের চোখের মায়ার বুদ হয়ে যান টুইটটি যেনো সেই কথাই বলছে। শাহরুখ টুইট করে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন,
Kaali Kaali Aankhen 2 Tere Naina & song v r shooting for Dilwale…my friend @KajolAtUN makes them look like magic & not just another song.
— Shah Rukh Khan (@iamsrk) August 26, 2015
এই জুটির গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে এতটাই বেশি যে নির্মাতারাও তাদের নিয়ে এখনও সমান আগ্রহী। প্রথম বাজিগর (১৯৯৩) সিনেমার মাধ্যমে এ জুটি বলিউডে জুটি গড়েন। এ সিনেমার ব্যবসায়িক সাফল্য তাদেরকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এর পর এ জুটিকে একে একে দেখা গেছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খানসহ বেশ কিছু সিনেমায়।
বলিউডের রাজা-রাণী হিসেবে খ্যাতি অর্জনকারী এ জুটির বেশ কিছু জনপ্রিয় গান আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যা আপনাকেও করে তুলতে পারে নস্টাজিক।
ইয়ে কালি কালি আঁখে-বাজিগর(১৯৯২)
তুঝে দেখা তো ইয়ে জানা সনম-দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫)
সুরজ হুয়া মধ্যম-কাভি খুশি কাভি গম (২০০১)
লড়কি বড়ি অনজানি হ্যায়-কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮)
তেরে নয়না…মাই নেম ইজ খান(২০১০)
মাই নেম ইজ খান ছবিতেই শেষবার একসঙ্গে পর্দায় এসেছিলেন শাহরুখ-কাজল। রোহিত শেঠি পরিচালিত দিলওয়ালে মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। সিনেমাটিতে রোহিত শেঠি পরিচালিত ছবিটিতে ৪৯ বছর বয়সী শাহরুখ অভিনয় করছেন বেহালাবাদক চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কৃতী স্যানন, বোমান ইরানি ও বিনোদ খান্না।