ঢাকাFriday , 28 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐশ্বরিয়া-আনুশকার সঙ্গে সানি লিওন

Link Copied!

ঐশ্বরিয়া রাই বচ্চন,আনুশকা শর্মা এবং সানি লিওন

ঐশ্বরিয়া রাই বচ্চন,আনুশকা শর্মা এবং সানি লিওন

বিনোদন ডেস্ক : নামের সঙ্গে এখনো সাবেক পর্নোতারকা শব্দটি ঠিক মতো মুছতে পারেননি কানাডিয়ান বংশোদ্ভুত বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে ধীরে ধীরে ঠিকই বলিউডে নিজের স্থান তৈরি করছেন এ অভিনেত্রী। গুঞ্জন শোনা যাচ্ছে করণ জোহরের মতো প্রথম সারির নির্মাতার পরবর্তী সিনেমায় দেখা মিলবে সানির।
বলিউডে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন সানি লিয়ন। কিন্তু, নামি পরিচালকদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি কখনই। তবে এবার মনে হচ্ছে সেই আশা পূরণ হয়ে যাবে এ তারকার। করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় নাকি থাকছেন সানি লিয়ন। করণের এ সিনেমায় আরো অভিনয় করবেন রণবীর কাপুর, অনুশকা শর্মা ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকা। তবে আপাতত ক্যামিও চরিত্রে অভিনয় করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে এ অভিনেত্রীকে।
সম্প্রতি অক্ষয় কুমারের সিং ইজ ব্লিং সিনেমায় সানি একটি ক্যামিও চরিত্রে ছিলেন। এরপর যদি অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় তাকে দেখা যায় তাহলে এ অভিনেত্রীর জন্য তা একটি বিরাট মাইলফলক তাতে কোনো সন্দেহ নেই। বলিউডের প্রথম সারির তারকাদের কাতারে যোগ হবে সানি লিয়নের নাম।
শোনা যাচ্ছে, ১৯৭৭ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত দুসরা আদমি সিনেমার রিমেক অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি। আগামী বছর দিওয়ালিতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, আনুশকা শর্মা এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। এবং একটি বিশেষ চরিত্রে দেখা মিলবে সানি লিওনের।