ঢাকাFriday , 28 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে পুরনো পাঁচ ফ্র্যাঞ্চাইজি বকেয়া দেয়নি

Link Copied!

BPLস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পুরনো ফ্র্যাঞ্চাইজিদের বকেয়া পরিশোধের শেষ দিন ছিল বৃহস্পতিবার। শেষ দিনে বিসিবির কোষাগারে কোনো অর্থ জমা হয়নি।
অর্থ্যাৎ সিলেট রয়েলস ও রংপুর রাইডার্স বাদে পুরনো পাঁচ ফ্র্যাঞ্চাইজি বকেয়া অর্থ পরিশোধ করেনি। দলগুলো হল- ঢাকা গ্ল্যাডিয়েটরস, চিটাগং কিংস, বরিশাল বার্নাস, দূরন্ত রাজশাহী ও খুলনা রয়েল বেঙ্গলস। নিষেধাজ্ঞার কারণে ঢাকা গ্ল্যাডিয়েটরস বিপিএলে অংশ নিতে পারবে না তা আগেই জানা। বকেয়ার পুরোটাই পরিশোধ করে দিলে হয়তো এবারও খেলার সুযোগ থাকত বাকি চার দলের।
তবে বরিশাল বার্নাস বকেয়া টাকা কিস্তি আকারে পরিশোধ করতে চেয়েছিল। কিন্তু বিসিবি কিস্তিতে বকেয়া টাকা নিতে রাজি নয়। পুরনো দলগুলোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন বোর্ড সভাপতি। শীঘ্রই বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেখানে বোর্ড সভাপতি পরিচালকদের সঙ্গে নিয়ে সিদ্ধান্তে আসবেন বলে জানা গেছে।
দ্বিতীয় আসরে প্রথমবারের মত অংশ নেওয়া রংপুর রাইডার্স সবার আগে পাওণা পরিশোধ করে। রংপুর বাদে বিসিবির পাওণা ছিল ৩৬ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ৬ কোটি টাকা সিলেট রয়েল্যস পরিশোধ করেছে। বিপিএলের তৃতীয় আসর আগামী ২৫ নভেম্বর শুরু হবে। শেষ হবে ২৫ ডিসেম্বর।