ঢাকাThursday , 27 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারনেট ভাগাভাগি করতে রবি নতুন অফার

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট ব্যবহারকে আরো জনপ্রিয় করতে রবি ‘শেয়ারমাইনেট’ নামে একটি প্লাটফর্ম তৈরি করেছে। এটি দেশে চালু হওয়া প্রথম ইন্টারনেট শেয়ারিং প্লাটফর্ম।
‘শেয়ারমাইনেট’ নামে এ শেয়ারিং প্ল্যাটফর্মটির মাধ্যমে গ্রাহকরা নিজেদের মধ্যে তৈরি করা গ্রুপে বর্তমান খরচ থেকে অন্তত ৫০ শতাংশ কমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এই ইন্টারনেট প্যাকটি ব্যবহার করে রবি গ্রাহকরা তাদের বন্ধু ও পরিবার পরিজনের সঙ্গে একই সাথে একই সময়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সেবাটি তারা তখনই উপভোগ করতে পারবেন যখন তাদের প্রত্যেকের কাছে রবি সংযোগ এবং ইন্টারনেট ব্যবহারের জন্য সক্রিয় ডিভাইস থাকবে।
‘শেয়ারমাইনেট’ সেবাটি পেতে গ্রাহকদের *৮৪৪৪# নাম্বারে ডায়াল করে তারা কার সাথে ইন্টারনেট শেয়ার করতে চান তা নির্বাচন করতে হবে। এরপর ‘শেয়ারমাইনেট’ প্যাকটি কিনে নিলেই তারা উপভোগ করতে পারবেন  এ সেবাটি।
‘শেয়ারমাইনেট’ এ রয়েছে বিভিন্ন আকর্ষণীয় মুল্যের ডাটা প্ল্যান। ৩০০ মেগাবাইট ‘শেয়ারমাইনেট’ প্যাকে রয়েছে ৩০০ মেগাবাইটের সাথে সাত দিনের মেয়াদ। এই অফারের দাম মাত্র ৩৩ টাকা। ইউএসএসডি কোড *৮৪৪৪*৩০০৩৩# এই নম্বারে ডায়াল করে এই অফারটি চালু করা যাবে।
২ গিগাবাইট ‘শেয়ারমাইনেট’ ইন্টারনেট অফারের আওতায় গ্রাহকেরা পাবেন ৩০ দিনে ২০৪৮ মেগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুবিধা। এই ইন্টারনেট প্যাকের দাম ৩৯৯ টাকা। ইউএসএসডি কোড *৮৪৪৪*০১৩০০# এই নম্বারে ডায়াল করে গ্রাহকরা এই অফারটি চালু করতে পারবেন।
যে সব গ্রাহকদের ইন্টারনেট বেশি ব্যবহার হয় তাদের জন্য এই অফারের আওতায় রয়েছে ৫১২০ মেগাবাইটের ৩০ দিন মেয়াদের ৫ জিবি শেয়ারমাইনেট প্ল্যান। যার মূল্য ৭৯৯ টাকা। এই অফারটি চালু করতে গ্রাহকদের ইউএসএসডি কোড *৮৪৪৪*০৫৯৯৯# নম্বারে ডায়াল করতে হবে। এই প্ল্যাটফর্মের আওতায় রয়েছে ১০ জিবি শেয়ারমাইনেট প্ল্যান।
৩০ দিন মেয়াদি ১০২৪০ মেগাবাইটের একটি ইন্টারনেট অফারের মুল্য ১২৯৯ টাকা। রবি ব্যবহারকারীরা ইউএসএসডি কোড *৮৪৪৪*১০১৪৯৯# নম্বারে ডায়াল করে এই অফারটি চালু করতে পারবেন।
গ্রুপ তৈরি করতে এবং এ ইন্টারনেট সেবাটি উপভোগ করতে অতিরিক্ত আর কোন অর্থ গ্রাহককে ব্যয় করতে হবে না।
এই সেবাটি গ্রাহকদের অন্যদের সাথে ডাটা শেয়ারের ক্ষেত্রে গ্রহণ বা বর্জনের সুবিধা দেয়। এছাড়া এই সেবা ব্যবহারের ক্ষেত্রে প্রধান ব্যবহারকারী, যিনি ডাটা শেয়ার করবেন, অন্যদের সাথে ডাটা ব্যবহারের সময় বরাদ্দকৃত ইন্টারনেটে শেয়ারিংয়ে পরিবর্তন আনতে পারেন।