ঢাকাThursday , 27 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কাল

Link Copied!

prak-primaryনিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ১৭টি জেলায় এইপরীক্ষা দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষা ডিজিটাল পদ্ধতিতে প্রণীত প্রশ্নপত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে।
যে ১৭ জেলায় পরীক্ষা হবে, সেগুলো হলো- জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, বাগেরহাট, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, ভোলা ও পঞ্চগড়।
ইতোমধ্যে বৈধ সব প্রার্থীকে পরীক্ষা সংক্রন্ত তথ্য মোবাইলের মাধ্যমে পাঠানো হয়েছে। এছাড়া অনলাইনের মাধ্যমে (dpe.teletalk.com.bd) প্রবেশপত্র ডাউনলোডের ব্যবস্থা করা হয়েছে। ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট: www.dpe.gov.bd এ পাওয়া যাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদেরকে প্রবেশপত্র ছাড়া পরীক্ষাকেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক ঘড়ি বা যে কোন ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেয়া যাবে না। যদি কোনো এসব সঙ্গে নিয়ে যান তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।
অন্যান্য জেলার পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তীতে অনুষ্ঠিত হবে। এসব জেলার পরীক্ষার তারিখ, সময় ও যাবতীয় তথ্য পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।