বিনোদন ডেস্ক : আইপিএলে শাহরুখ খান ও প্রীতি জিনতা দু’জনেই দুটি দলের মালিক। এবারের আইপিএলে শাহরুখের কাছে প্রীতি হেরে গেলেও চোখে জল আসেনি। ছেলেরা ভালো খেলে হেরেছে এ যুক্তি নিজের মনের কাছে দাঁড় করিয়ে সে সময় চোখের জল আটকেছিলেন প্রীতি।
কিন্তু এবার আর পারলেন না। ঠিকই শাহরুখ প্রীতিকে কাঁদিয়ে ছাড়লেন। আর সেটা ছিল ভালোবাসার। ‘বীর জারা’ থেকে ‘কাল হো না হো’ ছবিতে স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছেন প্রীতি ও শাহরুখ। সম্প্রতি টুইটারে প্রীতি জানালেন, ‘শাহরুখের সঙ্গে ইমশোনাল দৃশ্যের শুটিং করতে গিয়ে অনেকবার তার চোখে জল চলে এসেছে।’
তবে শুধু শাহরুখ নয়। টুইটারে প্রীতি তার সব নায়ক সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে সালমানের সঙ্গে শট দিতে গিয়ে তার ভীতির কথা। সাইফের সঙ্গে মজা করে কাটানো দিনগুলো। অজয় দেবগণের ব্যক্তিত্ব সব জায়গা পেয়েছে তার ব্লগে।
তবে প্রীতি তার প্রথম নায়কের কথা ভুলে, ববি দেওল সম্পর্কে একটাই কথা তিনি বলেছেন, ‘ববি আগে এবং এখনও আমার ফেভারিট।’
আপাতত টিভি শো ‘নাচ বালিয়ে’-এর বিচারক হিসেবে টিভির পর্দায় দেখা যাচ্ছে প্রীতিকে। সিনেমায় কবে ফিরবেন সেটা নিশ্চিত নয়। গুঞ্জন রয়েছে, নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন প্রীতি। তার আগাম প্রচারণাই হচ্ছে নায়কদের সঙ্গে তার স্মৃতিচারণ।

