বিনোদন ডেস্ক : ‘অগ্নি’ ও ‘ওয়ার্নিং’ ছবিতে প্রশংসিত হয়েছিলেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। দর্শকদের প্রত্যাশা ছিল তাদের নতুন ছবিতে দেখার। অবশেষে আবার তারা জুটি হিসেবে আসছেন। দীপঙ্কর দীপনের ছবি ’ঢাকা অ্যাটাক’- এ দেখা যাবে তাদের।
পরিচালক দীপন বললেন, ‘প্রায় দু বছরের প্রস্তুতি শেষে এখন শ্যুুটিংয়ে যাবার জন্য প্রস্তুত আমরা। শুভ আর মাহি কাজ করছে নায়ক ও নায়িকা চরিত্রে। অগ্রজদের সম্মান জানিয়ে আমরা ছবিটির কাজ শুরু করতে চাই।’
জানা যায়, এটি থ্রিলার গল্প। যেখানে শুভর চরিত্র পুলিশের মতোই তবে পুলিশ নন তিনি।
‘ঢাকা অ্যাটাক’ ছবির গল্প সানী সানোয়ারের। চিত্রনাট্য পরিচালক দীপঙ্কর নিজেই লিখেছেন। শিগগিরই এর কাজ শুরু হবে।

