নিজস্ব প্রতিবেদক : ইলিশ মাছ উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, বাজারজাতকরণ, সংরক্ষণ, বিক্রি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সংরক্ষণ বিষয়ে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এই সময় সংশ্লিষ্ট এলাকার জেলেদের রেশন হিসেবে চাল দেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘সারাদেশে বর্তমানে ৩৫ লাখ ৪৮ হাজার টন ইলিশ মাছ উৎপাদন হয়। কিন্তু এর বিপরীতে চাহিদা রয়েছে ৪২ লাখ টন। প্রতিবছর দেশে এক লাখ টনেরও বেশি মাছ উৎপাদন বাড়ছে । খুব শিগগিরই আমরা মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো।’

