ঢাকাThursday , 27 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধাভরে জাতীয় কবিকে স্মরণ

Link Copied!

kaji-nazrulনিজস্ব প্রতিবেদক : বিদ্রোহ, প্রেম, মানবতা ও জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে সমগ্র জাতি।
ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথেই ফুলে ফুলে ভরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধি। ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষক সমিতি, কবি-পরিবার, বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে জাতীয় কবিকে।
প্রথমে পরিবারের সদস্যদের পক্ষ থেকে কবির নাতনি মিষ্টি কাজী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের পক্ষে ড. আবদুস সোবাহান গোলাপ, বিএনপির পক্ষে ড. আসাদুজ্জামান রিপন সমাধিতে শ্রদ্ধা জানান।
এরপর বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।