ঢাকাWednesday , 26 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেস্ট অ্যামপ্লয়্যার অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

Link Copied!

Waltonঅর্থনৈতিক প্রতিবেদক : মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘বিডিজবস.কম বেস্ট অ্যামপ্লয়্যার অ্যাওয়ার্ড-২০১৪’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।
কর্মপরিবেশ, ব্যবস্থাপনা অনুশীলন, কেরিয়ার প্রসপেক্ট, প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুবিধা এবং ব্র্যান্ড- এই পাঁচটি ক্ষেত্র বিবেচনা করে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ‘কনজ্যুমার ডিউর‌্যাবল ক্যাটাগরি’তে ওয়ালটনকে সেরা নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্বীকৃতি দেওয়া হয়।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের পলিসি, এইচআরএম ও অ্যাডমিন বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর মাহমুদুল হক, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, বিডি জবস-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জিএম প্রকাশ রায় চৌধুরী, সেলস ম্যানেজার এজেএম আরিফুজ্জামান এবং ইভেন্ট ও প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আলী ফিরোজ।
যে সব করপোরেট প্রতিষ্ঠান মানবসম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখছে তাদেরকে ২০০৮ সাল থেকে অনলাইভিত্তিক প্রতিষ্ঠান বিডিজবস.কম দ্বিবার্ষিক ভিত্তিতে এ অ্যাওয়ার্ড প্রদান করছে। এবার ওয়ালটন ছাড়া আরো নয়টি প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পেয়েছে।
অন্যান্যের মধ্যে অ্যাওয়ার্ড পেয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বাংলাদেশ ব্যাংক; টেলিকমিউনিকেশন খাতে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড; ইনফরমেশন টেকনোলজি খাতে স্যামসাং বাংলাদেশ আরএন্ডডি সেন্টার; মিডিয়া ও বিজ্ঞাপন বিভাগে চ্যানেল আই; রিটেইল এবং ট্রেডিং বিভাগে রহিম আফরোজ সুপারস্টোর লিমিটেড; টেক্সটাইল ও গার্মেন্টস খাতে ইপিলিয়ন গ্রুপ, ডেভলপমেন্ট সেক্টরে সেভ দ্য চিল্ড্রেন; কনজ্যুমার গুডস/এফএমসিজি খাতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ফার্মাসিউটিক্যাল বিভাগে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
এ অ্যাওয়ার্ডের জন্য বিডিজবস.কম একটি জরিপ পরিচালনা করে। জরিপে মোট ৩ হাজার ৫৫৭ জন অনলাইন ব্যবহারকারী অংশ নেন। ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাস চলে এ কার্যক্রম। ১০টি শিল্প খাতের সর্বমোট ১ হাজার ৭২৫টি প্রতিষ্ঠানকে ‘বেস্ট অ্যামপ্লয়্যার অ্যাওয়ার্ড-২০১৪’ এর জন্য প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তাদের মধ্যে সর্বাধিক পয়েন্ট পেয়ে উল্লিখিত ১০টি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
এ প্রসঙ্গে বিডিজবস.কম এর মহা-ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রকাশ রায় চৌধুরী বলেন, দেশের মানবসম্পদ উন্নয়নে করপোরেট প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা বাড়াতে এই পুরস্কারটি প্রতি দুই বছর পর পর প্রদান করা হয়। এ ধরনের পুরস্কার দেশের সব করপোরেট প্রতিষ্ঠানগুলোকে তাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উন্নয়নে আরো বেশি উৎসাহ যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, মানবসম্পদ উন্নয়নে ওয়ালটন অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, নতুন প্রযুক্তির সঙ্গে উপযুক্ত মানবসম্পদ তৈরি এবং অদক্ষ শ্রমিকদের দক্ষ করার ব্যাপারে ওয়ালটনের গুরুত্বপূর্র্ণ ভূমিকা রয়েছে।
এ প্রসঙ্গে ওয়ালটনের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম, অ্যাডমিন) এস এম জাহিদ হাসান বলেন, ওয়ালটন একাধারে পণ্য উৎপাদন এবং বিপণনে সম্পৃক্ত। ওয়ালটনের উভয় চ্যানেলেই দক্ষ এবং বিশেষায়িত জনবল কাজ করছে। আবার প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ এবং অর্ধ দক্ষ মানবসম্পদ উন্নয়নও চলমান। ওয়ালটনের বিভিন্ন সেক্টরে বিপুলসংখ্যক লোকবল নিয়োজিত আছে। সেই সঙ্গে নতুন নতুন প্রযুক্তি পণ্য উৎপাদন, বাজারজাত এবং সার্ভিস নেটওয়ার্কে প্রতিদিনই যুক্ত হচ্ছেন অনেকেই। যা দেশের বেকার সমস্যা সমাধান এবং মানবসম্পদ উন্নয়নে অবদান রাখছে।