ঢাকাWednesday , 26 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভবিষ্যদ্বাণীতে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

Link Copied!

Messi_vs_Ronaldo--স্পোর্টস ডেস্ক : ২২ আগস্ট থেকে মাঠে গড়িয়েছে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম। ইতিমধ্যে প্রতিটি দলের একটি করে ম্যাচও খেলা হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি কেউ-ই গোল পাননি। কিন্তু তারপরও নতুন মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় কে হবেন সেই জরিপে রোনালদোকে পেছনে ফেলে প্রথম হয়েছেন মেসি।
স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া পত্রিকা মার্কা অনলাইনে ভোটের আয়োজন করে। সেখানে জানতে চাওয়া হয় নতুন মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা কে হবেন? ভক্ত-সমর্থকদের ভোটে রোনালদোকে পেছনে ফেলে প্রথম হয়েছেন মেসি।
১৪ হাজার দর্শক এই অনলাইন জরিপে অংশ নেয়। তার মধ্যে মেসি ৪৬% ভোট পেয়ে প্রথম হন। ৩৯% ভোট পেয়ে দ্বিতীয় হোন রোনালদো। লুইস সুয়ারেজ হন তৃতীয়।
আরো একটি জরিপ চালানো হয়। সেটা হল লা লিগার ২০১৫-১৬ মৌসুমে কে হবেন সেরা খেলোয়াড়? সেখানেও রোনালদোকে পেছনে ফেলে মেসি প্রথম হন। মেসি পান ৬১% ভোট। আর রোনালদো পান মাত্র ২৩ % ভোট।