বিনোদন ডেস্ক : জিটিভিতে প্রতি সপ্তাহে প্রচারিত হচ্ছে অপি করিমের উপস্থাপনায় সেলিব্রেটি আড্ডানুষ্ঠান ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’। অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
বর্তমান ব্যস্ততা, সংসার ও জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলবেন তিশা। অনুষ্ঠানটির এ পর্বের মাধ্যমে দর্শক জানতে পারবেন একজন অভিনেত্রীর তারকা হয়ে ওঠার গল্প।
উল্লেখ্য, শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানটি আগামীকাল ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টায় জিটিভিতে প্রচার হবে।

