ঢাকাWednesday , 26 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হবু শ্বশুরের প্রশংসায় ক্যাটরিনা

Link Copied!

katrinaবিনোদন ডেস্ক : বর্তমান সময়ের বলেউডের হার্টথ্রব অভিনেতা রনবীর কাপুর ও শীর্ষস্থানীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমের খবর আর কারো অজানা নয়। এই তারকারাও এখন নির্দ্বিধায় সেই সম্পর্ক স্বীকারও করেন। পারিবারিকভাবেও তাদের প্রেমে নেই কোনো বাঁধা, তাই প্রায় সময়ই দেখা যায় একে অন্যের বাড়িতে নিমন্ত্রণেও যাচ্ছেন। এবার প্রেমিক রনবীরের বাবা ও হবু শ্বশুর অভিনেতা ঋশি কাপুরের প্রশংসায় ভাসলেন ক্যাটরিনা কাইফ!
জানা গেছে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে রনবীরর বাবা ও এক সময়ের তুখোর অভিনেতা ঋশি কাপুরের ব্যাপক প্রশংসা করেন ক্যাটরিনা। তিনি ঋশি কাপুরকে বলিউডের ‘জীবন্ত কিংবদন্তি’ বলেও উল্লেখ করেন সাক্ষাৎকারটিতে। ঋশি কাপুর সম্পর্কে ক্যাট বলেন, ‘নমস্তে লন্ডন’ ছবিতে ঋশি কাপুরের সাথে আমি প্রথম কাজ করি। অসাধারণ মানুষ তিনি। যে কাউকে অল্পক্ষণের মধ্যেই মুগ্ধ করে দিতে পারেন তিনি। এমন জীবন্ত কিংবদন্তির সাথে কাজ করতে পেরে আমি গর্বিতও।
ঋশি কাপুর পুত্র রনবীরের সাথে ২০০৯ সালে ‘আজব প্রেম কি গুজব কাহিনী’ নামের একটি ছবির মাধ্যমে প্রেমের শুরু ক্যাটরিনার। ২০১৩ সালে তাদের একটি ছবি ফাঁস হলে ছবিটি ভাইরাল হয়, এবং তাদের প্রেমের সম্পর্ক জানাজানি হয়ে যায়। যদিও তারা এতদিন স্বীকার করেননি প্রেমের সম্পর্কের কথা। কিন্তু এখন প্রায় সময়ই রনবীর ও ক্যাটকে একসাথে দেখা যায়। পারিবারিকভাবেও তাদের সম্পর্ক প্রতিষ্ঠিত। আসছে বছরে তাদের বিয়ের খবরও শোনা যেতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, বর্তমানে রনবীর ও ক্যাটরিনা কাইফ তাদের ছবির কাজ নিয়ে দারুণ ব্যস্ততার মধ্যে আছেন। আসছ ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ক্যাটরিনা অভিনীত বহুল আলোচিত ও প্রতীক্ষিত ছবি ‘ফ্যানটম’। অন্যদিকে ইমতিয়াজ আলীর ছবি ‘তামাশা’ নিয়ে ব্যস্ত আছেন রনবীর কাপুর। যা আসছে নভেম্বরে মুক্তির কথা রয়েছে।