বিনোদন ডেস্ক : লন্ডনভিত্তিক ভারতীয় মিউজিক চ্যানেল বিফরইউ’তে এবার প্রচার হচ্ছে সংগীতশিল্পী লিজার ‘পাগলী সুরাইয়া’ গানটির মিউজিক ভিডিও। এর আগে, একই চ্যানেলে বাংলাদেশের আরেক সংগীতশিল্পী হাবিবের গাওয়া ‘হারিয়ে ফেলা ভালোবাসা’র মিউজিক ভিডিও প্রচার হয়।
২৪ আগস্ট ফেসবুকের মাধ্যমে লিজা জানান, তার গাওয়া ‘পাগলী সুরাইয়া’ গানটি লন্ডনভিত্তিক ভারতীয় মিউজিক চ্যানেল বিফরইউ’তে এবার প্রচার হচ্ছে। এ নিয়ে তিনি ব্যাপক উচ্ছ্বসিত।
উল্লেখ্য, ‘পাগলী সুরাইয়া’ গানটি লিজার নতুন একক অ্যালবামের গান। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত পরিচালনায় আরফিন রুমি। এতে লিজার পাশাপাশি মডেল হয়েছেন মাসরুবা আফরিন উপমা ও আসাদ খান। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

