অর্থনৈতিক প্রতিবেদক : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) বেঙ্গল গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান, বেঙ্গল হোটেলস্ অ্যান্ড রিসোর্টস্ লিমিটেড-এর মাধ্যমে বাংলাদেশের সর্বপ্রথম সুইসোটেল, ‘সুইসোটেল ঢাকা’ কে অর্থায়নের ম্যান্ডেট পেল। এ উপলক্ষ্যে এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান, আলহাজ্ব মোরশেদ আলম এমপি, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন, পরিচালক হুমায়ুন কবির এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান, এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন ও সৈয়দ রফিকুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মোরশেদ আলম ‘লিড এ্যারেঞ্জার’ হিসেবে এমটিবি’র প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং বিদেশি কোম্পানিগুলোকে সহজ শর্তে ঋণ প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান, এমটিবি’র উপর আস্থা রাখার জন্য বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ও এই প্রকল্পটিকে সফলভাবে বাস্তবায়ন করার ব্যাপারে সর্বাত্বক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং এর মাধ্যমে দেশের হোটেল ও ট্যুরিজম ইন্ডাস্ট্রি আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

