অর্থনৈতিক প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গায় উৎসব মুখর পরিবেশে উদ্বোধন হলো জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন এর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম ‘নাহার ইলেকট্রনিক্স’।
শো-রুমটি উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এই শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরী ওয়ালটন ব্র্যান্ডের সকল প্রকার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি শহীদুল হক (মিরু মুন্সী),সাধারন সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সী, ওয়ালটনের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক মওদুদ পারভেজ মামুন, ডিস্ট্রিবিউটর এস এম ওমর ফারুক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ওয়ালটন পরিবার সর্বাত্মকভাবে চেষ্টা করছে ক্রেতা/ ভোক্তাদের রুচি, পছন্দ এবং চাহিদা অনুযায়ী টেকসই, মূল্যসাশ্রয়ী পণ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিতে। দেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বমানের ওয়ালটন পণ্য সারাবিশ্বে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে।’
তিনি দেশপ্রেমিক সব নাগরিকদের দেশে উৎপাদিত সব ধরনের পণ্যসামগ্রী ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আহ্বান জানান।

