তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্যানাসনিকের স্মার্টফোন সিরিজে যোগ হলো নতুন একটি ফোন। ফোনটির মডেল ইলুগা সুইচ। ভারতের ই-কর্মাস ওয়েবসাইট অ্যামাজন ইন্ডিয়াতে ফোনটি পাওয়া যাচ্ছে। শুরুতে ফোনটি গান মেটাল গ্রে কালারে পাওয়া যাবে।
ফোনটির বড় বিশেষত্ব হলো এতে দুইটি ভার্টিক্যাল স্ক্রিন অরিয়েন্টেশন রয়েছে। ফলে ভার্টিক্যালি ফোনটি যেভাবেই ঘোরানো হোক না কেনো সেভাবেই ফোনটি কাজ করবে।
প্যানাসনিক ইলুগা সুইচে আছে সাড়ে পাঁচ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ডিসপ্লের গ্লাসে আশাহি ড্রাগন টেইল এবং অলিওফোবিক কোটিং রয়েছে। ফলে ফোনে আচর লাগবে না। এটি অ্যানড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম চালিত।
এতে আছে ১.৫ গিগাহার্টজের কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ প্রসেসর, ২ জিবি র্যাম, অ্যাড্রিনো ৪০৫ জিপিইউ, ৩২ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।
সুইচ ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরায় এলইডি ফ্লাশ গান রয়েছে। সেলফি তোলার জন্য সামনে আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
ফোনটির ব্যাটারি ২৯১০ মিলিঅ্যাম্পায়ারের। এতে থ্রিজি, ওটিজি, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, অ্যানড্রয়েড বিম, এনএফসি এবং ফোরজি এলটিই নেটওয়ার্ক কানেকটিভিটি আছে।
ভারতের বাজারে ফোনটির মূল্য ১৯ হাজার ৯৯০ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ২৩ হাজার ৫২৩ টাকা।

