ঢাকাTuesday , 25 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রসফায়ারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

Link Copied!

Bondukনিজস্ব প্রতিবেদক : ক্রসফায়ারের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে সফররত বৃটিশ উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রীকে সাক্ষাৎদান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, ‘এনকাউন্টার ও ক্রসফায়ার দুটি আলাদা বিষয়।’ আইনমন্ত্রী বলেন, ‘কোনো সদস্যের অপরাধের জন্য প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবের বিচার হতে পারে না। র‍্যাবের যেসব সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।’ সন্ত্রাস দমনে র‍্যাবের প্রয়োজনীয়তা রয়েছে। সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা পালন করে র‍্যাব ইতোমধ্যে তাদের প্রয়োজনীয়তা প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। মন্ত্রী জানান, মামলা জট কমাতে বৃটেনের সহায়তায় বেশ কিছু প্রকল্প এ বছর শেষ হচ্ছে। দীর্ঘমেয়াদে এসব প্রকল্পে সহায়তার অনুরোধ জানানো হয়েছে বৃটিশ প্রতিমন্ত্রীকে।