ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনুপ্রবেশকারীরা সরকারের অর্জনকে ম্লান করতে চায়

Link Copied!

Hanifনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোতে অন্যান্য দলের নেতাকর্মীরা অনুপ্রবেশ করে সরকারের অর্জনগুলোকে ম্লান করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্মা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বুধবার তিতুমীর কলেজে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগে অনুপ্রবেশকারীরা বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে সরকারের সব অর্জনকে ম্লান করতে চাচ্ছে। আর এসব ষড়যন্ত্রের একটি অংশ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যারা এধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়ার কথা বলেছেন জননেত্রী শেখ হাসিনা।’
এসময় অনুষ্ঠানে থাকা ছাত্রলীগের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘যারা এধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাদের বহিষ্কার করুন, শাস্তি দিন। আর তা না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
ছাত্রলীগসহ সারাদেশে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে শেখ হাসিনার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। একাত্তরে ষড়যন্ত্র ছিল স্বাধীনতা ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে। আজকেও তেমনি ষড়যন্ত্র হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করতে।’
কাজী মিরাজুল ইসলাম ডলারের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাসের, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য দেন।